স্বাস্থ্য

সিংড়ায় জিন এক্সপার্ট মেশিনে করোনা পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু।

মঙ্গলবার (৪মে) ঢাকা অনলাইনে যুক্ত হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কার্যক্রম উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, আরোগ্যের চেয়ে প্রতিরোধই শ্রেয়। তাই মানবতার শত্রু করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে ব্যক্তিগত সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। এসময় মন্ত্রী সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে জরুরী প্রয়োজনে বাইরে গেলে নিয়মিত মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা,বাইরে থেকে এসে ২০ সেকেন্ড সাবান পানি দিয়ে হাত দেয়া ও ভ্যাকসিন গ্রহণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন সচেতন ভাবে চলাফেরার মাধ্যমে করোনায় আক্রান্তের হাত থেকে নিজেকে এবং ব্যক্তি, সমাজ ও পরিবারকে রক্ষা একই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

৫০ শয্যার সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্য কমপ্লেক্সটি আধুনিক, আদর্শ,সেবাধর্মী ও কল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্বাস্থ্য সেবা প্রদানে সংশ্লিষ্ট সকল আন্তরিকতার সাথে কাজ করারও আহ্ববানও জানান। হাসপাতালের সমস্যা সমূহ চিহ্নিত করে সমাধানও করা হবে।

উদ্ভোধনের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে আগত ১২ জন কে জিন এক্সপার্ট মেশিনে করোনা পরীক্ষা করা হয়।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে আরও উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক শাহ মো: রিয়াজ, নাটোর জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। সিংড়া উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাননিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা