রাজনীতি

‘টিকার ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, করোনার টিকা পাওয়ার ব্যাপারে মানুষের মাঝে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। টিকা জনগণের নাগরিক অধিকার। সারা দেশের টিকা পাওয়ার যোগ্য সকল জনগোষ্ঠিকে টিকা দেয়া সরকারের দায়িত্ব। যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা সময়মত দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে শংকিত। গেলো ফেব্রুয়ারি থেকে চুক্তি অনুযায়ী টিকা না আসায় হতাশা সৃষ্টি হয়েছে সবার মাঝে। দেশের মানুষ জানতে চায় টিকার ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে?

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, নির্দিষ্ট সময় অনুযায়ী মানুষের টিকা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে। গেলো বছর জাপার পক্ষ থেকে টিকা সংগ্রহের ব্যাপারে বিকল্প উৎসের সাথে যোগাযোগ রাখতে পরামর্শ দেয়া হয়েছিলো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে, এ ধরণের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। যে কারণে, বর্তমানে দেশ কঠিন সঙ্কটের মুখোমুখি।

সরকার জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় টিকা পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে তিনি আশা প্রকাশ করেন।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা