ওবায়দুল কাদেরের বোনের বাসায় ককটেল হামলা 
রাজনীতি

ওবায়দুল কাদেরের বোনের বাসায় ককটেল হামলা 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বোন তাহেরা বেগমের (৬৯) বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মন্ত্রীর ছোট বোনের বাসা তাহেরা মঞ্জিলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

তাহেরা বেগমের অভিযোগ, তার বড় ছেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার বড় ছেলের সঙ্গে তার ছোট ভাই কাদের মির্জার সঙ্গে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে মির্জা কাদেরের কয়েকজন অনুসারী এই ককটেল হামলার ঘটনা ঘটিয়েছে।

সেতুমন্ত্রীর ভাগিনা হুমায়ন রশীদ মিরাজ জানান, তার বড় ভাই ঢাকায় অবস্থান করছেন। ঘটনার সময় বাসার ভেতরে তিনি, তার মা ও তার স্ত্রী ছিলেন। রাত ১২টা ২০ মিনেটের দিকে মির্জা কাদেরের অনুসারী বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কেচ্ছা রাসেল, সাজু, দীপক, ৯ নম্বর ওয়ার্ডের জিসানসহ ১০-১৫ জন তাদের বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালায়। বিকট শব্দে ১৫টির মতো ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করা হয়েছে। অভিযোগের সত্যতা পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

দুই দফায় ৮ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা

চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিন করে ছুটি ভোগের সুযোগ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

শিশু নির্যাতনের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামী...

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদনের নিয়ম জানুন

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা