রাজনীতি

হেফাজতের নায়েবে আমির গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর আগারগাঁও থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় তাকে গ্রেফতার হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।

মাহবুব আলম বলেন, রাজধানীর আগারগাঁও থেকে ডিবির তেজগাঁওয়ের একটি টিম হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে।

তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে পুরনো কিছু মামলা রয়েছে এবং হেফাজতে ইসলামের সম্প্রতি তাণ্ডবের ঘটনায় যে মামলা হয়েছে সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা