রাজনীতি

হেফাজতের কেন্দ্রীয় নেতা নূরানী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা মুফতি নূর হোসাইন নূরানীকে (৫৪) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) মধ্য রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট এলাকায় তার প্রতিষ্ঠিত মাদরাসা-সংলগ্ন বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গত ২৮ মার্চ মুন্সিগঞ্জের সিরাজদিখানে হেফাজতে ইসলামের তাণ্ডবের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এ ছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো থানায় মামলা আছে কি না, তা-ও খোঁজখবর নেওয়া হচ্ছে। ডিবি পুলিশের সহায়তায় মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ মুফতি নূর হোসেন নূরানীকে গ্রেফতার করে নিয়ে আসে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার (২৩ এপ্রিল) রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হবে। আদালত নূরানীর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা