রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে যাবেন তার ব্যক্তিগত চিকিৎসক দল। মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন ডাক্তাররা।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন বলেন, আমরা ম্যাডামের স্বাস্থ্য পরীক্ষা করতে বেলা আড়াইটার দিকে তার বাসভবনে যাব। তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তবে শরীরের অভ্যন্তরে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে কি না সেদিকে খেয়াল রাখতে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল আজ (মঙ্গলবার) তাকে দেখতে যাওয়ার কথা রয়েছে বলেও জানান ডাক্তার মামুন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, ম্যাডামের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তার অবস্থা স্থিতিশীল আছে। কিন্তু বাড়তি সতর্কতার অংশ হিসেবে করোনা রোগীর যেসব স্বাস্থ্য পরীক্ষা করা দরকার, সেগুলো আমরা করছি।

খোঁজ নিয়ে জানা গেছে, গুলশানের বাসভবন ফিরোজার দ্বিতীয় তলায় একটি রুমে আছেন খালেদা জিয়া। একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ডে বিভিন্ন দেশের ডাক্তাররা যুক্ত আছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ডাক্তাররা জানিয়েছেন ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই আছে। তার জ্বর, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনো কিছুই নেই।

রোববার (১১ এপ্রিল) খালেদা জিয়া করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে প্রথমে দলের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে খালেদা জিয়া করোনা আক্রান্ত বলে জানান। একইসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা