রাজনীতি

ভালো আছেন খালেদা জিয়া: চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভালো আছেন, তার শারিরীক অবস্থাও স্থিতিশীল আছে। জানিয়েছেন তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকর।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় খালেদা জিয়ার বাস ভবন ফিরোজায় তার স্বাস্থ পরীক্ষা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি ভালো আছেন, স্বাভাবিক আছেন। এখন পর্যন্ত করোনায় তার শারীরিক কোনো জটিলতা দেখা যায়নি।

বেগম জিয়ার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন জানতে চাইলে তিনি বলেন, ম্যাডামের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আজ পর্যন্ত যথেষ্ট ভালো আছে, আলহামদুলিল্লাহ। এভাবে এক সপ্তাহ গেলে বলা যাবে উনার শারিরীক অবস্থা শঙ্কা মুক্ত।

৪৮ ঘন্টা পর পর খালেদা জিয়ার শারিরীক পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী।

আজ খালেদা জিয়ার স্বাস্থ পরীক্ষাট সময় বিদেশ থেকে কোনো চিকিৎসক ভার্চুয়ালী যুক্ত ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের সাথে ইউকে থেকে চিকিৎসক যুক্ত ছিলেন। এ ছাড়া বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানও যুক্ত ছিলেন, তিনি সব কিছু তদারকি করছেন।

বিএনপি চেয়ারপারসন কে হাসপাতালে ভর্তি করা হবে কিনা জানতে চাইলে এফ এম সিদ্দিকী বলেন, এখন পর্যন্ত তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত। তবে হাসপাতলে নেয়ার পরিস্থিতি দেখা দিলে সে প্রস্তুতিও আমাদের আছে। আমরা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছি।

চিকিৎসক জানান, খালেদা জিয়া দেশের সবার কাছে দোয়া চেয়েছেন। এবং বলেছেন সবাই যেন সাবধানে থাকে। স্বাস্থবিধি মেনে চলে।

এসময় তার সাথে ছিলেন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. আল মামুন।

সাননিউজ/ টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা