রাজনীতি

‘অপরিকল্পিত লকডাউন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করবে’

নিজস্ব প্রতিবেদক : করোনা নিয়ন্ত্রণে রোগী সনাক্তকরণ, কন্টাক্ট ট্রেসিং, আইসোলেশন এবং কোয়ারেন্টাইনসহ যথাযথ ব্যবস্থা না নিয়ে আংশিক লকডাউন, সর্বাত্মক লকডাউন, পুরোপুরি লকডাউন ইত্যাকার গাল ভরা ‘ঘোষণা’ করোনা নিয়ন্ত্রনে মোটেই সহায়ক হবে না। অপরিকল্পিত লকডাউন অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করবে।

গত এক সপ্তাহের লকডাউনের তেলেসমাতি জনগণের আস্থা দারুণভাবে বিনষ্ট করেছে। সরকার ইতিপূর্বে করোনা নিয়ন্ত্রণের প্রশ্নে বহু আত্মতুষ্টি প্রকাশ করেছে কিন্তু এখন আর আত্মতুষ্টি প্রকাশ করার সময় নয়।

ভয়াবহ করোনা পরিস্থিতি মোকাবেলায় ৫ দফা দাবি উত্থাপন করে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গণমাধ্যমে এক বিবৃতি প্রদান করেছেন।

করোনার ভয়াবহতা নিয়ন্ত্রণ করার জন্য 'জাতীয় ঐক্য' গড়ে তোলা অনিবার্য হয়ে পড়েছে। ঐক্য মতের ভিত্তিতে লকডাউন কার্যকর করতে হবে। এই ধরনের সর্বগ্রাসী জাতীয় সংকট কোন একক দলীয় সরকার দিয়ে মোকাবেলা করা সম্ভব হবে না। জাতীয় সঙ্কটে দল-মত নির্বিশেষে সবাই যখন সংকটগ্রস্ত তখন সমগ্র জাতিকে কার্যকর ঐক্য স্থাপনের মাধ্যমে একক শক্তিতে পরিণত করে এই অদৃশ্য যুদ্ধকে মোকাবেলা করতে হবে।

যেভাবে প্রতিদিন করোনায় মৃত্যু এবং সংক্রমনের বিস্তার ঘটছে, তা যথাযথ মোকাবেলায় ব্যর্থ হলে চরম বেদনাদায়ক অবস্থার সৃষ্টি হবে।

মানুষের মূল্যবান জীবন সুরক্ষা ও করোনার ভয়াবহ সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য:

(১) সকল রাজনৈতিক দল, জ্ঞান-বিজ্ঞানের অধিকারী পেশাজীবী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে 'জাতীয় ঐক্য' স্থাপন করতে হবে।

(২) করোনা নিয়ন্ত্রণে রোগী শনাক্তকরণ ও আইশোলেশন, কন্টাক্ট ট্রেসিং ও কোয়ারেন্টাইনসহ সার্বিক উদ্যোগ নিতে হবে।

(৩) সমাজে হার্ড ইমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রদান কর্মসূচির বিস্তার ঘটাতে হবে।

(৪) স্বাস্থ্যবিধি পালনে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সমূহের সমন্বয়ে কেন্দ্র থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত কমিটি গড়ে তুলে জোর প্রচারণা চালাতে হবে, এবং

(৫) প্রান্তিক জনগোষ্ঠী তথা নিরন্ন মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে।

এই ভয়াবহ বাস্তবতায় এখনো যদি সরকার করোনা নিয়ন্ত্রণে পূর্বের ন্যায় আত্মতুষ্টিতে ভুগতে থাকে তা জাতির জন্য চরম দুর্দিন বয়ে আনবে যা কারো কাম্য নয়।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা