রাজনীতি

ভিপি নুরকে অপহরণের চেষ্টা 

নিজস্ব প্রতিবেদক : ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর অভিযোগ করেছেন, ডিবি পরিচয়ে তাকে অপহরণ করে গুমের চেষ্টা করা হয়েছে।

রোববার (০৪ এপ্রিল) রাতে ফেসবুক লাইভে এসে নুর এ অভিযোগ করেন।

নুর বলেন, আমি এখন উত্তর বাড্ডার প্রাণ আরএফএল এর শোরুমের ভেতরে আছি। আমি কিছুদিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, ভারত নাকি সরকারকে খুব প্রেসার দিচ্ছিল ভিপি নুরকে গুম করার জন্য অথবা মেরে ফেলার জন্য।

ইসলামপন্থীদের কোমর ভেঙে দেয়ার জন্য এবং বাংলাদেশে কওমি মাদ্রাসা বন্ধ করে দেয়ার জন্য। আমি কিছুদিন আগেই আশঙ্কার কথা জানিয়েছিলাম। সেটি গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। আজকে আমি যখন গুলশান-১ নম্বর থেকে আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে ফিরছিলাম। আমাদের গাড়ি যখন উত্তর বাড্ডা প্রিমিয়ার শপিং মলের উল্টো দিকে জ্যামের মধ্যে আস্তে চলছিল তখন কয়েকজন লোক ড্রাইভারকে নামিয়ে গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে।

ড্রাইভারকে তারা বলেছে, তারা নাকি ডিবির লোক। আমরা যখন বুঝতে পারলাম তখন গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে গেছি। তারা মূলত আমাকে গুম করার জন্য আটক করতে চেয়েছিল।

তিনি আরো বলেন, আমি আগে বলেছি সরকার ভিন্নমতের মানুষকে দমন করতে এই সব গুম-খুনের পন্থা বেছে নিয়েছে। এবার টার্গেট করেছে আমাদেরকে। এই সরকারের কাছে আমাদের নিরাপত্তা নেই। আমাদের উদ্বেগের কথা দেশবাসীর কাছে জানিয়ে দিলাম।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা