রাজনীতি

করোনায় অসহায় মানু‌ষের পাশে দাঁড়া‌নোর নি‌র্দেশনা যুবলী‌গের

নিজস্ব প্রতি‌বেদক : করোনাভাইরাস বিশ্বে একটা বড় ধরণের সংকট তৈরী করে দিয়েছে। সেটা যেমন অর্থনৈতিক, তেমনি সামাজিক ও। সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশেও এর ব্যত্যয় ঘটেনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও দিক নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠগুলির জনগণের পাশে দাড়িয়ে এ সংকট মোকাবিলা করে আস‌ছে।

তারই প্রেক্ষি‌তে চলমান ক‌রোনা ভাইরা‌সের দ্বিতীয় ডেউএর সংকট মোকা‌বেলায় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান জনাব অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারা দেশে যুবলীগের নেতা কর্মীদের জনগনের পাশে এসে দাঁড়ানোর নি‌র্দেশনা ও আহ্বান জা‌নি‌য়ে‌ছেন।

নি‌র্দেশনায় যা আ‌ছে :

যুবলী‌গের অন্তর্গত প্রতি‌টি জেলা, মহানগর, থানা, ‌পৌরসভা,ইউ‌নিয়ন ও ওয়া‌র্ডের করোনায় আক্রান্ত প‌রিবার,ক‌রোরায় সাম‌য়িক ভা‌বে বির্পযস্ত অসহায় মানু‌ষের মা‌ঝে খাদ‌্যদ্রব‌্য সামগ্রী ও রান্নাবরা খাবার বিতরণ কর‌তে হ‌বে। এছাড়া

জন স‌চেতনতায় হ‌্যান্ডমাই‌কিং, লিফ্ট‌লেট বিতরণ সহ,হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করার নি‌র্দেশনা।

রোববার যুবলীগ দপ্তর থে‌কে এ নি‌র্দেশনা ও আহ্বান জা‌না‌নো হ‌য়ে‌ছে।

এ ব্যাপারে জান‌তে চাই‌লে যুবলীগ দপ্তর সম্পাদক মোস্তা‌ফিযুর রহমান মাসুদ অনলাইন পোর্টাল সান‌নিউজ‌কে ব‌লেন ক‌রোনাই ভাইরা‌সের শুরু থে‌কেই মানু‌ষের পা‌শে ছিল যুবলীগ। মানুষের মাঝে আমরা সাধ্যমতো দাড়ানোর চেষ্টা ক‌রে‌ছি। এবার আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়া‌বো।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা