রাজনীতি

লক্ষ্মীপুর উপনির্বাচনে জাপা’র প্রার্থী ফায়িজ উল্যাহ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর ২ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন।

সোমবার ( ১৫ মার্চ) জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীতা চুড়ান্ত করা হয়েছে।

মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।

শেখ মোহাঃ ফায়িজ উল্যাহ শিপন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। তিনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৫ সালে রায়পুর সরকারি কলেজ সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হন। তিনি একজন সফল ব্যবসায়ী। রেটারিয়ান ক্লাবের সঙ্গে জড়িত শেখ মোহাঃ ফায়িজ উল্যাহ শিপন দীর্ঘ দিন ধরে সমাজ সেবায় জড়িত।

সান নিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা