রাজনীতি

আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে হাসপাতালে সোহেল-ইশরাক 

নিজস্ব প্রতিবেদক : শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশে পুলিশি হামলায় আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে যান দলটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’খেতাব বাতিলের প্রতিবাদে বিএনপি ওই সমাবেশের আয়োজন করে।

পুলিশি হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল বাবু, ঢাকা কলেজের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, পূর্বের সহ সাধারণ সম্পাদক আলামিন খান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরর সহ সাংগঠনিক মো. আশিকুর রহমান, ঢাকা জেলার সহ-সভাপতি মো. তমিজ উদ্দিন, হাবিবউল্লাহ বাহার কলেজ ছাত্রদল নেতা রাহাত হোসেন, উজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ ব্যাপারি, উত্তরের কামরুজ্জামান, টঙ্গি থানার মনিরুজ্জামানসহ আহত অন্য চিকিসাধীন নেতাকর্মীদের খবর নেন হাবিব উন নবী খান সোহেল ও ইশরাক হোসেন।

পরে হাবিব উন নবী খান সোহেল বলেন, আমাদের এ সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আহত নেতাকর্মীর দ্রুত সুস্থতা কামনা করছি।

এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি মামুন খান, আশরাফুল ইসলাম লিংকন, ওমর ফারুক কাওসার, পাভেল সিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম প্রমুখ।

সাননিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা