রাজনীতি

এমপি একরামের হলফনামায় যা আছে

মাহমুদুল আলম: নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। সম্প্রতি তিনি নিজ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে 'রাজাকার পরিবারের লোক' বলে মন্তব্য করেছেন।

এই মন্তব্যের পর গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র এবং স্থানীয় সংসদ সদস্য ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এরপর কাদের মির্জা গণমাধ্যমকে বলেন, 'শপথের জন্য চট্টগ্রাম যাওয়ার পথে আমাকে হত্যার উদ্দেশ্যে ফেনীর নিজাম উদ্দিন হাজারী ও নোয়াখালীর একরামুল করিম চৌধুরীর সন্ত্রাসীরা আমার গাড়িবহরে হামলা করে'।

এর আগে গত ১৬ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনের কাদের মির্জা টেন্ডারবাজি, অপরাজনীতি, মাদক, দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমালোচনা করে আলোচনার ঝড় তোলেন।

এদিকে সম্প্রতি রাজধানীতে 'সংসদ সদস্য' লেখা একটি গাড়ি থেকে বের হয়ে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের পর কারাগারে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অন্যতম কাউন্সিলর ইরফান সেলিম। যিনি একরাম চৌধুরীর জামাতা।

ইরফান সেলিমের ওই ঘটনার পর তার নিজের বিত্ত-বৈভব নিয়ে যেমন আবারও আলোচনা-সমালোচনা শুরু হয়, একইসঙ্গে সামনে আসে তার বাবা ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম এবং শ্বশুর ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সহায়-সম্পত্তির প্রসঙ্গও। এর পরিপ্রেক্ষিতে একরামুল করিমের হলফনামা থেকে নিম্নের তথ্য তুলে ধরা হলো।

'মোহাম্মদ একরামুল করিম চৌধুরী' একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৭১, নোয়াখালী- ৪ আসনের প্রার্থী হিসেবে স্থানীয় নির্বাচন অফিসে জমা দেয়া হলফ নামায় উল্লেখ করেছেন, তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা 'এইচ এসসি'। হলফনামায় স্বাক্ষরকালে তিনি কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন না এবং অতীতেও তার বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা দায়ের হয়নি বলেও এতে উল্লেখ করা হয়।

প্রার্থীর পেশার বিবরণী'তে লেখা আছে, 'এ এ্যান্ড জে ট্রেডার্স, বনানী কমপ্লেক্স (৩য় তলা), ৯৪২ শেখ মুজিব রোড, আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম। হলফনামায় তার বাৎসরিক আয়ের উৎসে উল্লেখ করা হয়েছে, কৃষিখাতে দুই লাখ ১৩ হাজার ৯২০ টাকা, বাড়ি বা অন্যান্য ভাড়া ১৯ লাখ ৯৮ হাজার টাকা, ব্যবসা দুই কোটি ৪৯ লাখ ৭৫০ টাকা, চাকুরী/এম.পি হিসাবে ভাতা/অন্যান্য ২২ লাখ ৯৫ হাজার ১০০ টাকা এবং অন্যান্য ২৬ লাখ ৭৩ হাজার ২২১ টাকা।

প্রার্থীর উপর নির্ভরশীলদের আয়ের ঘরে কোন কিছু লেখা হয়নি এখানে। প্রার্থীর অস্থাবর সম্পদের হিসেবে উল্লেখ করা হয়েছে নগদ টাকা/এফডিআর চার কোটি ২০ লাখ ৯৫ হাজার ২৪২ টাকা। বৈদেশিক মুদ্রার পরিমাণ দুই কোটি ৮৫ লাখ ৬২ হাজার ২৮২ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ চার কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৯২৩ টাকা। বাস, ট্রাক, মটরগাড়ী, লঞ্চ, স্টিমার, বিমান ও মোটরসাইকেল ইত্যাদির বিবরণী এক কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকারাদি ৯৩ হাজার ৬০০ টাকা, ইলেক্ট্রনিক সামগ্রী তিন লাখ টাকা এবং আসবাবপত্র চার লাখ ১৫ হাজার টাকা।

অস্থাবর এবং স্থাবর সম্পদের বিবরণীতে তিনি স্ত্রী এবং নির্ভরশীলদের নামের ঘরে কোন কিছু লিখেননি। স্থাবর সম্পদের ঘরে নিজ নামে তিনি উল্লেখ করেছেন, কৃষি জমি ১৩ দশমিক ৩৭ একর, বাড়ী/এপার্টমেন্ট সংখ্যার ঘরে নিজ নামে লিখেছেন, ৫টি নোয়াখালী, চট্টগ্রাম।'

অন্যান্য ব্যবসায়ীক মূলধন উল্লেখ করেছেন ১০ কোটি ৭১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। হলফনামায় তার দায়ের হিসেবে ব্যাংক ঋণ উল্লেখ করা হয়েছে চার কোটি ১০ লাখ সাত হাজার ৫৩৯ টাকা। হলফনামায় তিনি লেখেন, 'আমি ইতিপূর্বে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হইয়াছিলাম। নির্বাচনের পূর্বে আমার দ্বারা ভোটারদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি এবং উহার কি পরিমাণ অর্জন হইয়াছিল তাহার বিবরণ: সড়ক অবকাঠামো উন্নয়ন ৯০ শতাংশ, শিক্ষা ৮০ শতাংশ, আইন শৃঙ্খলা ৯৫ শতাংশ এবং আত্মসামাজিক উন্নয়ন ৯০ শতাংশ।'

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ২২ নভেম্বর এই হলফনামায় স্বাক্ষর করেন তিনি। একই দিন
এ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল তাকে শনাক্ত করেন এবং আইনজীবী (নোটারি পাবলিক) মোহাম্মদ আবদুর রহিম এতে স্বাক্ষর করেন।

সান নিউজ/এমএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা