বিএনপির স্লোগানে উত্তপ্ত প্রেসক্লাব, অতিরিক্ত পুলিশ মোতায়েন 
রাজনীতি

বিএনপির স্লোগানে উত্তপ্ত প্রেসক্লাব, অতিরিক্ত পুলিশ মোতায়েন 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করা হবে এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়।

সমবেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে পুরো প্রেসক্লাব ও আশপাশের এলাকা উত্তপ্ত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এতে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন।

বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব ও সচিবালয় এলাকায় ঘেরাও করে রেখেছে পুলিশ। এদিকে কেউ হেঁটে প্রবেশ করতে পারছেন না। এমনকি সংবাদ কর্মীদেরও ওই এলাকায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। সমাবেশকে কেন্দ্র করে জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রেসক্লাব এলাকায়।

সান নিউজ/টিএস/ বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা