রাজনীতি

'অপপ্রচারে কান নয় নির্ভয়ে টিকা নিন'

নিজস্ব প্রতি‌বেদক: টিকা নিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এসময় করোনাভাইরাস টিকা গ্রহণে কোন অপপ্রচার মিথ্যাচারে কান না দিয়ে দেশবাসীকে টিকা গ্রহণ করার আহ্বান জানান দল‌টির নেতারা।

নেতারা বলেন, যে যতই অপপ্রচার করুক। আমাদের টিকাদান কার্যক্রম চলবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা রেখেছেন। পর্যায়ক্রমে দেশের ১৩ কোটি মানুষকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টিকা প্রদানের ব্যবস্থা করবেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের সামনে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এই আহ্বান জানান।

যেসব কেন্দ্রীয় নেতারা টিকা নি‌লেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম চৌধুরী নাদেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আবদুল আউয়াল শামীম।

টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ডা. রোকেয়া সুলতানা বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দেশের বিরুদ্ধে লড়াই করে এই টিকা এনেছেন প্রান্তিক জনগণের স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে। মহামারির ভয়াল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সুস্থ রাখার জন্য উনি টিকার ব্যবস্থা করেছেন।

টিকা গ্রহণ নিয়ে বিভিন্ন অপপ্রচারকারীদের বিষয়ে রোকেয়া সুলতানা বলেন, 'অপপ্রচার আগেও ছিল সব কাজে। অপপ্রচার এখনো আছে। তারপরও মানুষ যেটা সঠিক সিদ্ধান্ত সেটাই মেনে নিচ্ছে আমরা মনে করি। জাতির পিতা যখন স্বাধীনতা এনেছিলেন তখনও অপপ্রচার ছিল। কিন্তু সব অপপ্রচারকে চ্যালেঞ্জের সাথে বাস্তবায়ন করে উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।'

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটি অংশ এখানে টিকা গ্রহণ করেছেন। আমাদের মধ্যে যারা জনপ্রতিনিধি আছেন, সরকারের মন্ত্রী হিসাবে আছেন তারা ইতোমধ্যে টিকা গ্রহণ করেছেন। আমরা আজকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটি অংশ এবং ধানমণ্ডির কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী যারা আগেই নিবন্ধন করেছিলাম, তারা টিকা নিয়েছি। আজকে আমরা একটি সরকারি টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করেছি পরিবেশ খুবই ভাল। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা খুবই আগ্রহী টিকা পেতে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা ২০২০ সালের বাজেট অধিবেশনে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যখনই ভ্যাকসিন আবিষ্কার হবে, প্রথম সুযোগেই বাংলাদেশের নাগরিকদের জন্য তিনি ভ্যাকসিন সুনিশ্চিত করবেন। তিনি কথা রেখেছেন। ইতোমধ্যে আমরা ৭০ লাখ টিকা সংগ্রহ করেছি এবং পর্যায়ক্রমে ১৩ কোটি মানুষকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টিকা প্রদান করবেন।

দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানান, এছাড়াও আমাদের আরও কয়েক জন নেতার টিকা গ্রহণ করার কথা রয়েছে। এরা হলেন উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস, ইনাম আহমেদ চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, আজিজুস সামাদ আজাদ ডন।

সাননিউজ/এমআর/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা