রাজনীতি

যুবলীগে বয়সসীমা চাননা মির্জা আজম

নিজস্ব প্রতি‌বেদক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম যুবলী‌গের নেতৃ‌ত্বে নির্ধার‌ণে নি‌র্দিষ্ট বয়সসীমা চাননা। তাই যুবলী‌গের এ সাবেক সাধারণ সম্পাদক বয়সের বাধ্যবাধকতা তুলে নি‌তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে অনুরোধ জা‌নি‌য়ে‌ছেন ।
এসময় তি‌নি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, আপনার কোনও কর্মী অবসর নিতে চায় না। আমৃত্যু আপনার সঙ্গে কাজ করতে চায়।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও করোনার কারণে পিছিয়ে এ আয়োজন করা হয়।

সবশেষ সম্মেলনের যুবলীগের নেতৃত্বে আসতে বয়স ৫৫ বছরের মধ্যে থাকতে হবে, এমন বাধ্যবাধকতা করা হয়।

তিনি আরও বলেন, আমাদের অনুরোধ- আপনি বয়সের এই বাধ্যবাধকতা তুলে দেন। আর সারাদেশে মহানগর, জেলা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়নে যুবলীগ থেকে অবসর নেয়া নেতৃত্বকে আওয়ামী লীগে পদায়নের জন্য নির্দেশনা দেবেন।’ একই সঙ্গে যুবলীগের সাবেক নেতৃবৃন্দের নেতৃত্বে একটি 'সাবেক যুবলীগ ফোরাম' করারও অনুমতি প্রার্থনা করেন মির্জা আজম।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, যুবলীগের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

সান নিউজ/এসআর/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা