রাজনীতি

আ.লীগ-বিএনপির ওপর জনগণ বিরক্ত: জিএম কাদের

নিজস্ব প্রতি‌বেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ বা বিএনপি নয়, আগামী দিনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে যোগদান অনুষ্ঠা‌নে তিনি এসব কথা ব‌লেন।

জিএম কাদের বলেন, দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণের কারণে দল দুটির ওপরে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এই দুটি দ‌লের উপর দে‌শের মানুষ বিরক্ত।

তিনি বলেন, জনগণ চায় জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করুক। কারণ, জাতীয় পার্টির শাসনকালে দেশে দুর্নীতি, টেন্ডারবাজি ও দলীয়করণ ছিলো না। জাতীয় পার্টির শাসনামল মানেই উন্নয়ন ও সুশাসন।

অনুষ্ঠা‌নে কুড়িগ্রাম জজ কোর্টের সাবেক এডিশনাল পিপি ও সিনিয়র আইনজীবী এমদাদুল হক জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

আগামী জাতীয় নির্বাচনের আগেই দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি।

এছাড়া প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহসভাপতি ফরিদ পাটেয়ারী, রাজীবপুর উপজেলা ছাত্র সমাজ সভাপতি নাজিমুদ্দৌলা, জাতীয় পার্টি উলিপুর পৌর সভাপতি রফিকুল আলম এবং জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় এনজিও বিষয়ক সম্পাদক মোস্তফা সুমন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা