রাজনীতি

এরশাদের জন্মদিনে ‘পল্লীবন্ধু পদক’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষ্যে পল্লীবন্ধু পদক দেয়া হবে। সাহিত্য, ক্রীড়া, স্বাস্থ্য, সঙ্গীত, শিক্ষা, কৃষি সাংবাদিকতা, শিল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এই ৮টি বিভাগে পল্লীবন্ধু পদক-২০২১ দেয়া হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীকে আহবায়ক এবং সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিনকে সদস্য সচিব করে পল্লীবন্ধু পদক ২০২১ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির যুগ্ম আহবায়ক হচ্ছেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূইয়া এবং লিয়াকত হোসেন খোকা।

কমিটির সদস্য বৃন্দ হচ্ছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান, জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাখন সরকার, দফতর সম্পাদক- সুলতান মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মোঃ নাজমুল খান।

জাপার প্রেসিডিয়াম সদস্য এবং পল্লীবন্ধু পদক ২০২১ এর আহবায়ক এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ম্যাগাজিন সাব কমিটি ও অর্থ সাব কমিটি গঠন করা হয়েছে।

প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে আহবায়ক, রেজাউল ইসলাম ভূইয়াকে যুগ্ম আহবায়ক এবং মোঃ নাজমুল খানকে সদস্য সচিব করে ম্যাগাজিন সাব-কমিটি গঠন করা হয়েছে।

প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলনকে আহবায়ক, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদকে যুগ্ম আহবায়ক এবং তারেক এ আদেলকে সদস্য সচিব করে অর্থ সাব কমিটি গঠন করা হয়েছ

সান নিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা