রাজনীতি

‘সরকারের রাষ্ট্রযন্ত্রের দুর্গন্ধ দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে’

নিজস্ব প্রতিবেদক : সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে তা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৫ ফেব্রয়ারি) সকালে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে সকাল সাড়ে ১০ টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিলটি রাজধানীর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাড্ডা লিংক রোডের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রুহুল কবির রিজভী বলেন “সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে তা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। এই সরকারের আর কোথাও মুখ দেখাবার জো নেই। তাই পূর্বের বৈশিষ্ট্যের মত প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরাও যে ব্যর্থ রাষ্ট্রের ভয়াবহ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে দেশের জনপ্রিয় জননেতা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রদান করেছেন। এটি একটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিএনপির এই শীর্ষনেতা বলেন, ‘সরকারের দেশের মাটিতে পা রাখার অবস্থা নেই। চারিদিক থেকে ব্যর্থ হয়ে সরকার জিয়া পরিবারকে টার্গেট করে আবারও মিথ্যা মামলা দিয়ে এবং নানা ধরনের কুৎসা রটনা করে নিজেরা মনে করছে পার পেয়ে যাবে। কিন্তু জনগণের কাছে ইতিমধ্যেই এই আওয়ামী সরকার গণধিকৃত হয়ে গেছে। সরকারের ক্ষমতায় থাকার আর কোন ভিত্তি নেই ।যে কোন মুহূর্তে এই সরকারের পতন ঘটবে।

তিনি আরও বলেন,'অবিলম্বে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে সাজা ও প্রত্যাহার করতে হবে নইলে এক সম্মিলিত আন্দোলনের মাধ্যমে সরকারকে ধাক্কা দিয়ে পতন ঘটাতে জনগণ প্রস্তুতি নিচ্ছে।

এসময় ঢাকা মহাগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম নকিসহ-বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা