রাজনীতি

‘উপর মহলে’র চাপে কল্যাণ পার্টির নৈশভোজ বাতিলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ হতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত নৈশভোজ ‘উপর মহলে’র চাপে বাতিল করার প্রতিবাদ জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালের দিকে মহাখালীর ডিওএসএইচে কল্যাণ পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসির লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

নাসির বলেন, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কামাল আতাতুর্ক রোডে ইকবাল সেন্টারের বুখারা রেস্টুরেন্টে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর তথা সুবর্ণজয়ন্তী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কল্যাণ পার্টির পক্ষ থেকে এক নৈশভোজের আয়োজন করা হয়েছিল।

এতে বিভিন্ন দুতাবাসের রাষ্ট্রদূত, কূটনৈতিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, আলেম সমাজ, স্বনামধন্য সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গকে নিমন্ত্রণ করা হয়।

এই অনুষ্ঠান বুখারা রেস্টুরেন্ট আয়োজনের জন্য মাসাধিকপূর্বে ভেনু বুকিং করা হয়। বিদেশি কূটনীতিবিদসহ সকল গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত ও উপস্থিতি নিশ্চিত করা হয়। বিস্তারিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ও অন্যান্য আয়োজন সম্পন্ন করা হয়েছিল।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বুখারা রেস্টুরেন্ট থেকে ফোন করে জানানো হয় যে, উপর মহলের চাপে তারা এই নৈশভোজ আয়োজনে অপারগ। তারা আমাদের বুকিংয়ের টাকা ফেরত নিতে অনুরোধ করেন।

হাসান নাসির বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে, সুবর্ণজয়ন্তী পালনে বাধা দেয়ার জন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান একজন রনাঙ্গণের মুক্তিযোদ্ধা হওয়ার সুবাদে এই অনুষ্ঠানের গুরুত্ব বহুলাংশে মহিমান্বিত হওয়ার কথা ছিল। দাওয়াত বাতিল করার কারণে আমন্ত্রিত অতিথিদের যেকোনো অসুবিধার জন্য কল্যাণ পার্টি দুঃখ প্রকাশ করছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা