রাজনীতি

বাজার সিন্ডিকেটের কবল থেকে দেশবাসী মুক্তি চায় : ন্যাপ 

নিজস্ব প্রতিবেদক : চাল-ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় বেশির ভাগ পণ্যের মূল্য ক্রমান্বয়ে বাড়ছে। মনে হচ্ছে সরকার বাজার সিন্ডিকেটের কাছে হার মেনেছে।

এ মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া।

তিনি বলেন, সিন্ডিকেট বরাবর অধরাই থেকে যায়। সরকারের কর্তাব্যক্তিরা যতই বলেন বাজার সিন্ডিকেট ভেঙে দেবেন, ততই তারা আরও সংহত হয়।

বুধবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে ও চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেতে জাতীয় স্বাধীনতা পার্টি-জেএসপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যকে এখন আর ‘পাগলা ঘোড়া’ বলা যায় না, এটা এখন ‘পাগলা হাতি’তে পরিণত হয়েছে। উন্মাদের হাতে আগুন যেমন বিধ্বংসী, তেমনই বিধ্বংসী হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার।

ন্যাপ মহাসচিব বলেন, ‘চোরায় না শোনে ধর্মের কহিনী’- তার আলামত শুরু হয়েছে চাল ও ভোজ্যতেলের মূল্যে। ‘কারও সর্বনাশ’কে পুঁজি করে কিছু লোক নিজেদের জন্য ‘পৌষ মাস’ তৈরির নির্লজ্জ প্রয়াসে লিপ্ত। মানুষের দুর্যোগ ও দুঃসময়ে তার মাথায় বাড়ি দিয়ে, কোমর ভেঙে দিয়ে আখেরে যে লাভের গুড়কে পিঁপড়ের খাদ্যে পরিণত করা হয় সেটা অতিমুনাফাখোর সিন্ডিকেটের তথাকথিত ব্যবসায়ী নামধারী মজুদদাররা বোঝে না। কারণ তাদের মধ্যে না আছে মানবতা, না আছে দেশের মানুষের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ।

জাতীয় স্বাধীনতা পার্টির (জেএসপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে ও মহাসচিব জয় প্রকাশ নারায়ণ রক্ষিতের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। বক্তব্য রাখেন বাংলাদেশ সোশ্যাল অ্যাকটিভিস্ট ফোরাম (বিএসএএফ) প্রধান সমন্বয়ক মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, জেএসপি'র ভাইস চেয়ারম্যান লায়ন ডা. বিধান কুমার মিত্র, চট্টগ্রাম জেলা সভাপতি প্রকৌশলী সুভাষ গুহ প্রমুখ।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা