রাজনীতি

সংকট নিরসনে প্রয়োজন সংলাপ

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে চলমান সংকট নিরসনে প্রয়োজন সর্বদলীয় সংলাপ বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, অংশগ্রহন মূলক, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন এখন জনগনের আকাংখা। দেশের মানুষ নিজের ভোটারাধিকার প্রয়োগ করতে চায়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি

বৃহস্পতিবার (১২ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির শীর্ষ নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা বলেন, শুধুমাত্র সংঘাতের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব নয়। সমস্যা সমাধানে প্রয়োজন হলো সংলাপ। আলোচনার টেবিলে বসেই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। কোনো কিছু চাপিয়ে দেয়ার চেষ্টা কখনো কোন শুভ ফলাফল বয়ে আনবে না, আনতে পারে না। ১৯৯০ সালে প্রণীত তিনজোটের রূপরেখায় বলা হয়েছিল ভবিষ্যতের সমস্যা সমাধানে আলাপ-আলোচনা করেই সমাধান করবে রাজনৈতিক দলগুলো। কিন্তু, দু:খজনক হলেও সত্য ৯০এর পর আজ পর্যন্ত কোন সমস্যার সমাধান টেবিলে আলোচনার মাধ্যমে করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সম্মানিত রাজনীতিবিদরা। যার ফলশ্রুতিতে ১/১১ তে দেশকে বিরাজনীতি করণের পক্রিয়া শুরু হয়েছিল।

আরও পড়ুন : ডেঙ্গু কাড়ল আরও ১৩ প্রাণ

দেশের বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নেতৃদ্বয় বলেন, সংকট সমাধানে অবিলম্বে জাতীয় সংলাপ প্রয়োজন। আর সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান না হলে সামনের দিনে জাতিকে চরম মুল্য দিতে হতে পারে। রাষ্ট্র-সমাজ ও গণতন্ত্রের যে কোন সংকট থেকে উত্তরণে সংলাপের কোন বিকল্প নাই। রাজনৈতিক যেকোনো সমস্যা সমাধানে আলোচনা প্রয়োজন।

তারা আরও বলেন, বাংলাদেশ ন্যাপ দল হিসেবে সকল রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধানে বিশ্বাসী। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না হলে অশুভ শক্তি দেশের মানুষের কাঁধে বসে পড়তে পারে। তাতে রাজনীতির কারোরই মঙ্গল হবে না। দেশের যে অবস্থা বিরাজ করছে তা কোনো ভাবেই কাম্য নয়। সমঝোতা ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তোরণ সম্ভব নয়। আর সমঝোতার জন্য সংলাপই একমাত্র পথ। আর সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান না হলে সামনের দিনে রাজনৈতিক দলগুলোকে অনেক বেশি মুল্য পরিশোধ করতে হতে পারে।

আরও পড়ুন : যানজট হজম করতে হবে

নেতৃদ্বয় বলেন, আকাশছোঁয়া স্বপ্ন, দিগন্ত বিস্তৃত প্রত্যাশা নিয়ে এদেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আজ সেই স্বপ্ন ও প্রত্যাশা ধ্বংসের পথে। দুর্নীতির মরন ব্যাধিতে রাষ্ট্র ও সমাজ ক্ষতবিক্ষত। মুক্তিযুদ্ধের চেতনা আজ পদদলীত। বহুদলীয় রাজনীতি যদি না থাকে তাহলে সমাজ রাষ্ট্রে অশুভ ও অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটতে বাধ্য। আর অশুভ শক্তির উত্থান হচ্ছে সরকার ও রাজনৈতিক দলগুলোর ভুল নীতির কারণে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা