গণতন্ত্রে কালো অধ্যায় বিএনপি প্রতিষ্ঠা করেছে  : প্রধানমন্ত্রী 
রাজনীতি

গণতন্ত্রে কালো অধ্যায় বিএনপি প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতি‌বেদক : একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে রাজনৈতিক ইস্যু। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রে কালো অধ্যায় বিএনপি প্রতিষ্ঠা করেছে। আজকে বিএনপির নেতৃত্বের অভাব। পলাতক আসামি যখন একটা দলের নেতা। তাদের ওপর সাধারণ মানুষের আস্থা থাকে না।

দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপির কোনো সাড়া না পাওয়ায় ক্ষোভ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র চলছে নানা ব্যঞ্জনায়। কিন্ত‌ু সকল ষড়যন্ত্র মোকা‌বেলা ক‌রে শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের একাদশতম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে তার সরকার। অধিবেশনের সমাপ্তি সূচক আয়োজনে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে, করোনা পরিস্থিতি, রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক বাস্তবতা।

শেষ হলো জাতীয় একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন। করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে পরিচালিত এ সংসদে পাস হয়েছে ৬টি আইন। পাশাপাশি টানা সাধারণ আলোচনা চলেছে রাষ্ট্রপতির ভাষণের ওপর।

স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা শেখ হাসিনা।

করোনা মহামারির আঘাত সামলে, অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সময় হলেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান।

তিনি বলেন, করোনা এখন অনেক নিয়ন্ত্রণে। আরেকটু নিয়ন্ত্রণে আসলে স্কুল কলেজ খুলে দেওয়া হবে। তখন ছেলে-মেয়েরা পড়াশুনা করতে পারবে। ভ্যাকসিন নিয়ে অনেক কথা। অনেক ব্যঙ্গ। ভ্যাকসিন আসায় সেই উত্তর নিজেই দিয়েছেন।

তিনি বলেন, মিথ্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা বিএনপির জন্মগত চরিত্র। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে। দেশে ও বিদেশে নানাভাবে অপ্রচার চলছে। আমি বিশ্বাস করি, সততা নিয়ে কাজ করলে সেই কাজের সুফল জনগণ পেলে সেখানেই আমাদের প্রশান্তি।

ভ্যাকসিন নিয়ে দেশে ব্যঙ্গ হলেও বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণের প্রশংসা বিশ্ব দরবারে অর্জন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সান নিউজ/ এমআর/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা