রাজনীতি

খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। নাইকো দুর্নীতির মামলায় সোমবার (১ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের কারা ভবনে নির্মিত-২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার-৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

খালেদা জিয়া এদিন অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি। এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার, সৈয়দ জয়নুল আবেদীন মেজবা সময় আবেদন করেন। এছাড়া খালেদা জিয়াকে নাইকো মামলা থেকে অব্যাহতি দিতেও আবেদন করেন তারা।

আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ৮ ফেব্রুয়ারি অভিযোগ (চার্জ) শুনানির তারিখ ধার্য করে। সেদিন খালেদা জিয়াসহ সব আসামিকে আদালতে হাজির হতে নির্দেশ দেয় আদালত। খালেদা জিয়ার আরেক আইনজীবী জিয়া উদ্দিন জিয়া এ তথ্য জানান।

প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

সান নিউজ/এমএ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা