রাজনীতি

সরকার পতনের সক্ষমতা বিএনপির নেই : হানিফ

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকার পতনের আন্দোলনের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, সরকার পতনের সক্ষমতা বিএনপির নেই। বিএনপির এই সরকার পতনের আহ্বান এবং হুঙ্কার নিয়ে জনগণ এখন হাসে। ১০ বছর ধরে তারা অসংখ্যবার বলে আসছে এ কথা। শুধু কর্মীদের টিকিয়ে রাখার জন্য কথার কথা হিসেবে তারা এসব বলে।

তিনি আরও বলেন, বিএনপি বা অন্য কোনো দলের আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মতো সক্ষমতা নেই।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা থেকে কুষ্টিয়া শহরের নিজ বাড়িতে এসে মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, যেটা বাংলাদেশে এখনো আসেনি তার মধ্যে লুটপাটের কথা বলা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন সবার কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন এবং সেটা হবে বিনা মূল্যে।

আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, যেখানে বিনা মূল্যে ভ্যাকসিন দেয়ার চেষ্টা চলছে সেখানে লুটপাটের প্রসঙ্গ অযৌক্তিক এবং অবান্তর।

এসময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা