রাজনীতি

‘গণতন্ত্র ফিরিয়ে আনতে ৯ বছর আন্দোলন করেছেন খালেদা জিয়া’

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নয় বছর আন্দোলন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া গৃহবন্দি নন বরং তিনি কারাগারেই আছেন। তার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন। কিন্তু তাকে অনুমতি দেয়া হচ্ছে না। 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে দিনাজপুর শহরের রামনগর মোড়ে পৌর নির্বাচনে ধানের শীষের প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে ভোটারদের মতামত প্রতিফলিত হচ্ছে না। গণতন্ত্র নেই, কথা বলার অধিকারও নেই। আপনারা বলবেন তাহলে আমরা নির্বাচনে কেন অংশ নিচ্ছ? আমি বলব, এটা আমাদের আন্দোলনেরই অংশ। আমরা দেশে গণতন্ত্র চাই, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, ১৬ জানুয়ারির ভোটে গণনা শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেন্দ্র ছাড়বেন না। আওয়ামী লীগের ভোট লুটপাট ঠেকাতে হবে। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

পরে মির্জা ফখরুল শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড, দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে নির্বাচনী পথসভায় অংশ নেন। এসময় তিনি ধানের শীষের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, দিনাজপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোফাজ্জল হোসেন দুলাল, খালেকুজ্জামান বাবু, হাসানুজ্জামান উজ্জ্বল, আখতারুজ্জামান জুয়েল প্রমুখ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা