রাজনীতি

ভ্যাকসিন নিয়ে সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : ভ্যাকসিন নিয়ে সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, “মির্জা ফখরুল সাহেবের আস্থা না থাকলেও ভ্যাকসিন নিয়ে সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে। শুধু কথা বলার জন্যই তিনি বলেন। ক্লাবে থেকে ভ্যাকসিন প্রাপ্তদের তালিকা করার কথা শুনেছেন ফখরুল। তার কানে জনগণের কথা পৌঁছায় না।”

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া পিটিআই রোডে এমপির নিজ বাসভবনে সদ্য জেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, পাকিস্তান প্রেমীদের জন্য কষ্টদায়ক যে, বাংলাদেশের রিজার্ভ দ্বিগুণ পেরিয়ে গেছে। গত ১০ বছরে শেখ হাসিনার সরকার ৬ বিলিয়ন ডলার থেকে ৪৩ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। যেখানে পাকিস্তানের রিজার্ভ ২০ বিলিয়ন ডলার।

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহসভাপতি হাজী রবিউল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা