রাজনীতি

সরকার গণদুশমনে পরিণত হয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক : সরকার এখন গণদুশমনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (৪ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের সংসদ সদস্যরা পালানোর কোনো দরজা খুঁজে পাবে না। সেতুমন্ত্রীর ছোট ভাইয়ের বক্তব্যে দেশের আসল চিত্র ফুটে উঠেছে, তার বক্তব্যে প্রমাণ হয়েছে ইসিকে কোলে বসিয়ে কীভাবে সরকার ক্ষমতায় আছে।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে মনগড়া বক্তব্য দেয়াই হলো আওয়ামী লীগ নেতাদের একমাত্র কর্মসূচী। পুলিশ, আমলাদের বক্তব্য শুনলে মনে হয় দেশে নিরপেক্ষতার বালাই নেই, আছে বাকশাল।

সংবাদ সম্মেলনে বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারীর জাতীয় নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিএনপি কালো ব্যাচ ধারণ ও কালো পতাকা উত্তোলনের কর্ম সূচি ঘোষণা করেন রিজভী।

সান নিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা