রাজনীতি

এখনও অনেকেই শুদ্ধি অভিযানের নজরদারিতে আছেন : কাদের

নিজস্ব প্রতিবেদক : এখনও অনেকেই শুদ্ধি অভিযানের নজরদারিতে আছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “আমাদের অনেক জনপ্রতিনিধি জেলখানায় আছেন। সরকার নিজেদের লোকদের ছাড় দিলে তো আরো দুর্নীতি-অনিয়ম বিস্তার করতো, ক্যাসিনো থেকে শুরু করে এখনো শুদ্ধি অভিযান চলছে। এখনো অনেকে নজরদারিতে আছেন।”

রোববার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

দুর্নীতি দমনে কী উদ্যোগ নেয়া হবে প্রসঙ্গে কাদের বলেন, “আমরা কাউকে ছাড় দিয়েছি কিনা সেটা হলো প্রশ্ন। আমাদের আমলে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে টার্গেটে রয়েছেন আমাদের দলের লোকেরা। আমাদের যারাই যখন ধরা পড়েছেন আমাদের পরিচয়ে, যেমন শাহেদ যেটা করেছে তাকে কিন্তু ছাড় দেয়া হয়নি।”

দীর্ঘদিন একটি সরকার ক্ষমতায় থাকলে স্বেচ্ছাচারিতা বেড়ে যায় কিনা- এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, “ক্ষমতায় থেকে ক্ষমতার দাপট দেখায় এরকম লোক আছে। তাদের ব্যাপারে আমরা সতর্ক। যারা ক্ষমতার দাপট দেখাবে, আমরা কিছু কিছু শাস্তি দিয়েছি। তবে শাস্তি শুধু বহিষ্কার করা নয়। অনেকেই অনেক বড় জায়গা থেকে ছিটকে পড়েছে। দল বিভিন্নভাবে শাস্তি দিতে পারে। শাস্তির প্রক্রিয়ার ধরন নতুন করোনার ধরনের মতো। শাস্তিরও নতুন ধরন আছে, আমরা বিভিন্ন প্রক্রিয়ায় শাস্তি দিতে পারি। যে একটা বিশাল জায়গায় আছে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, এটা কি শাস্তি নয়?”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা