রাজনীতি

বিএনপির কাছে গণতন্ত্রের সংজ্ঞা জানতে চাইলেন হানিফ

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, যখন ক্ষমতায় ছিলেন তখন কোনো গণতন্ত্র মেনেছেন আপনারা? বরং শেখ হাসিনাকে হত্যা করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছেন। আপনাদের কাছে জানতে চাই, এটা গণতন্ত্রের কোনো সংজ্ঞার মধ্যে পড়ে?

তিনি বলেন, অগণতান্ত্রিক পন্থায় যাদের সৃষ্টি, তাদের মুখে এখন গণতন্ত্রের কথা বলতে বলতে ফেনা উঠে যাচ্ছে। কিন্তু তাদের মুখে গণতন্ত্রের কথা মানানসই না।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্বশান্তি ও মানবাধিকার সংগঠন বাংলাদেশ আয়োজিত ‘বঙ্গবন্ধুর দর্শন শক্তি ও নম্রতা সমন্বয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশের উন্নয়ন হচ্ছে। দেশের মানুষের ভাগ্য বদলে যাচ্ছে। দেশের মানুষ ভালো থাক আপনারা কি তা চান না? এই দেশ তো আপনাদেরও। আপনারা উন্নয়ন করতে পারেননি, আমরা করছি ধ্বংসাত্মক রাজনীতি থেকে বেরিয়ে এসে আপনাদেরও এই উন্নয়নের ধারায় শামিল হওয়া উচিত।

এসময় তিনি বিএনপি দলের প্রধান রাজনৈতিক নেতার পরিবর্তন করে নতুন যোগ্য নেতা আনা এবং আন্দোলন করলে আওয়ামী লীগের কাছ থেকে আন্দোলন শিখে তারপর আন্দোলন করার জন্য বিএনপিকে আহ্বান জানান।

আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বহু ত্যাগ স্বীকার করেছেন বঙ্গবন্ধু। তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি বারবার কারাবরণ করেছেন। বঙ্গবন্ধু যেমন কোমল মনের মানুষ ছিলেন তেমনি ছিলেন দৃঢ়চেতা। আর তার মনোবল সবসময়ই ছিল অটুট।

সেমিনারে সভাপতিত্ব করেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনের সভাপতি প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ।

এতে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফনিন্দ্র সরকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, নিউজটোয়েন্টিফোর চ্যানেলের হেড অব নিউজ রাহুল রাহা, ব্যরিস্টার তৌফিকুর রহমান প্রমুখ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

শিশু নির্যাতনের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামী...

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদনের নিয়ম জানুন

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

কাশি থেকেই মিলতে পারে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত

আজ ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস। বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসার সম্পর্কে সাধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা