রাজনীতি

জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৬ সালের এ দিনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনগুলো। এছাড়া পৃথক কর্মসূচি পালন করবে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড।

শুক্সরবার (১ জানুয়ারি) সকাল ৯টায় কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা। এ সময় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তারা।

দিনব‌্যপি অন‌্যান‌্য কর্মসূ‌চির মধ্যে রয়েছে

বিকেল ৩টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা, সন্ধ্যা ৬টায় একই মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিকঅনুষ্ঠান পরিবেশিত করবে জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতৃবৃন্দ।

সান নিউজ/রুবেল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা