রাজনীতি

প্রতিকূল পরিস্থিতিতে আওয়ামী লীগ মানুষের পাশে ছিল : নানক

নিজস্ব প্রতিবেদক : প্রতিকূল পরিস্থিতিতে আওয়ামী লীগ মানুষের পাশে ছিল উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব প্রতিকূল পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে ছিলেন। মহমারি করোনার কারণে দেশে যখন লকডাউন পড়ে, শেখ হাসিনা নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের নেতারা অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেন।”

বুধবার (৩০ ডিসেম্বর) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনা বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তিনি সব ষড়যন্ত্র প্রতিহত করতে জানেন। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”

নানক বলেন, “আমরা যখন গণতন্ত্র চর্চা করতে বিজয় দিবস পালন করছি তখন বিএনপি-জামায়াত, রাজাকারের অনুসারীরা দেশের গণতন্ত্রকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত।”

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। সভায় আরও উপস্থিতি ছিলেন, সংগঠনের সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা