রাজনীতি

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ‘ভোট ডাকাতি’ হয়েছে উল্লেখ করে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বিএনপি।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় থেকেই বিএনপি এভং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে এসে জড়ো হন। বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন সতর্ক অবস্থানে।

বেলা ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কর্মসূচি শুরু হওয়ার পর নগরীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নেতাকর্মীরা যখন মিছিল সহকারে প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হন তখন পুলিশের সঙ্গে হালকা উত্তেজনা তৈরি হয়।

এ সময় বিএনপির নেতাকর্মীদের কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং জাতীয় প্রেস ক্লাবের আশপাশের সড়কে অবস্থান নেন। বিএনপির কর্মসূচির কারণে সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা