রাজনীতি

গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া স্বাক্ষরিত এই বিবৃতিতে গণফোরাম নেতারা বলেন, ৩০ ডিসেম্বর কালো দিবস। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ছিল। তৎকালীন ক্ষমতাসীন সরকার পুলিশ, প্রশাসন ও দলীয় কর্মীদের সহায়তায় আগের রাতেই ভোট ব্যালট বাক্সে ভরে রাখে। ভোটের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক ও প্রহসনমূলক অধ্যায় সৃষ্টি করে।

তারা বলেন, বর্তমান সরকারের আমলে ভোটাররা ভোট প্রদানের আগ্রহ হারিয়ে ফেলেছে। গণতন্ত্রকে প্রায় ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এ অবস্থায় ভোটাধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা