রাজনীতি

সরকারের কর্তৃত্ববাদী চেহারা বেড়িয়ে এসেছে : ফখরুল

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২০ শুধু বিএনপির জন্য নয় বাংলাদেশের জন্যই একটা খারাপ বছর। এ বছর সরকারের কর্তৃত্ববাদী চেহারা প্রচণ্ডভাবে বেড়িয়ে এসেছে। ডিজিটাল আইনে অনেক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণ এ বছরে অনেকে বেড়ে গেছে। এছাড়াও জনগণের অধিকার হরণ এই বছরেই সবচেয়ে বেশি হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ২০২১ সালে জনগণের অধিকার ফিরিয়ে দেবার প্রত্যাশা করে বিএনপির এই মহাসচিব বলেন, সেই সাথে প্রত্যাশা করবো জনগণ তাদের অধিকার ফিরে পাবার জন্য ঐক্যবদ্ধ হবে। দেশে করোনা ভাইরাস আসার পরে জানা গেছে এ দেশের স্বাস্থ্যব্যবস্থা কেমন ভঙ্গুর। সরকারি স্বাস্থ্যব্যবস্থা দুর্নীতিতে ভরপুর।

ফখরুল আরো বলেন, সরকারের তরফ থেকে বলা হচ্ছে করোনার ভ্যাকসিন সরবরাহ করা হবে ভারত থেকে। এটা সংগ্রহ করবেন একটি কোম্পানি যার মালিক হচ্ছেন এই সরকারের উপদেষ্টা। তারা প্রায় দেড় ডলার বেশি দিয়ে এগুলো আনবেন। সরকারের প্রতিটি ক্ষেত্রে যেমন দুর্নীতি থাকে এখানেও তা করা হচ্ছে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা