‘ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী বিএনপি’
রাজনীতি

‘ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী বিএনপি’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশজুড়ে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী বিএনপি। দেশে মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করা হলেও বিএনপি প্রকাশ্যে কোন কথা
বলেনি।

শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির রাজনীতিতেই ভয়াবহ দুর্দিন চলছে। তথাকথিত একদলীয় শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক তারা দিচ্ছেন; প্রকৃতপক্ষে তা উন্নয়ন ও স্বাধীনতা বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা।

বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহীদের মনোনয়ন দিলে তারা প্রশ্রয় পেয়ে যাবে। দলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, তাই এ বিষয়ে আওয়ামী লীগ অনেক কঠোর।

সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামানিক, শহীদুজ্জামান সরকার, আনোয়ার হোসেন হেলালসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা