রাজনীতি

চিঠি পেয়েই হতবাক : হাফিজ

নিজস্ব প্রতিবেদক : সংগঠন বিরোধী সব অভিযোগ প্রত্যাখান করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অসৌজন্যমূলক ভাষায় চিঠি পেয়ে হতবাক হয়েছি।

শনিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি নিজের পাল্টা জবাব তুলে ধরেন।

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডসহ ১১টি অভিযোগ এনে গত ১৫ ডিসেম্বর হাফিজ ও বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছিল।

সংবাদ সম্মেলনে হাফিজ বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার একটিরও ভিত্তি নেই।

‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের কোনো নেতার বিরুদ্ধে আমি কখনও কটূক্তি করিনি। কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করার স্বভাব আমার নেই।’

১৫ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় যোগ দেন হাফিজ। সেখানে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ও পাঁচ জন সদস্য নিয়ে সংসদে যাওয়ার সমালোচনা করেন এ বর্ষীয়ান নেতা।

হাফিজের দাবি, ওই সভায় জনগণের দৃষ্টিভঙ্গিই তুলে ধরেছিলেন তিনি।

বিস্তারিত আসছে...

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে এগিয়ে রয়েছে...

নওগাঁয় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অ...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে নারী গ্রেফতার

নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পলি...

নারীর অধিকার ও সমতা নিশ্চিতকরনে ভোলায় আলোচনা সভা 

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারসমতা প্রতিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা