রাজনীতি

সারা দুনিয়ার মানুষ এখন বাংলাদেশকে ঘৃণা করে : মান্না

নিজস্ব প্রতিবেদক : সারা দুনিয়ার মানুষ এখন বাংলাদেশকে ঘৃণা করে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, “এ দেশের মানুষ বিদেশ মাটিতে পা দেবার আগে দশবার পরীক্ষা করে। কাগজ দেখালে সেটা বিশ্বাস করে না।”

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস: বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “করোনা মহামারি এতো বড় একটা দুর্যোগ, সারা বিশ্ব চিন্তিত। কিন্তু সেখানে আমাদের দেশের সরকার রোগের পরীক্ষাই করাতে পারছে না। হাসপাতাল নেই, হাসপাতাল থাকলেও পরীক্ষা করার যন্ত্র নষ্ট হয়ে আছে, না হয় চিকিৎসক নেই অথবা সমস্ত ভুয়া হাসপাতাল তৈরি হয়ে আছে। সরকার যেমন ভুয়া, করোনার সার্টিফিকেটও তেমন ভুয়া।”

মান্না বলেন, “দেশে করোনা আসার আগে মার্চে অতিদরিদ্র মানুষের সংখ্যা ছিল দুই কোটি। বর্তমানে এ সংখ্যা বেড়ে তিন কোটি ৬০ লাখে দাঁড়িয়েছে। গত আট মাসে এক কোটি ৬০ লাখ বেড়েছে। কিন্ডারগার্ডেন শিক্ষক এখন চা বিক্রি করছে। আর আমাদের সরকার পদ্মা সেতুতে একটি স্প্যান বসিয়ে বলছে স্বপ্ন সার্থক হয়েছে। আমরা পদ্মা সেতুর বিরুদ্ধে নয়। আমরা কেউই রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, ফ্লাইওভার বানানোর বিরুদ্ধে নয়। একথা অবশ্যই বলবো পদ্মা সেতু, ফ্লাইওভার ব্রিজকে তো মানুষকে বাঁচবে না। মানুষকে খাবার দিতে হবে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা