‘মুক্তবুদ্ধির বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন জিয়া’ 
রাজনীতি

‘মুক্তবুদ্ধির বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন জিয়া’ 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল বলেছেন, জিয়াউর রহমান মুক্তবুদ্ধির বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু কী দুর্ভাগ্যের কথা, আজকের বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণতন্ত্রকে মুক্ত করেছিলেন খালেদা জিয়া। মুক্তিযুদ্ধের চেতনাকে আজ ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি চাই। বাকস্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের যে মূল চেতনা, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ, এ শপথ এখানে নিচ্ছি। এ দিনে আমরা শপথ করব, সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির নেতাকর্মীরা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা