রাজনীতি

এদেশে কোনদিন মৌলবাদী নীতি বাস্তবায়ন হবে না : পরশ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে এদেশে কোনদিন মৌলবাদী নীতি বাস্তবায়ন হবে না বলে হুঁশিয়ারী উচ্চারন করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পরশ বলেন, এদেশে ধর্মান্ধদের জায়গা কোনদিনও হবে না। এ সময় ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, শেখ মনির শূন্যতা পূরণ হবার নয়। এদিন প্রথমে ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও পরে বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনিসহ সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা।

পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। পরে ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে কবরস্থান প্রাঙ্গণে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা