রাজনীতি

বাসে অগ্নিসংযোগ : বিএনপির ৬৫ নেতাকর্মীর জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের বিভিন্ন থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির ৬৫ নেতাকর্মীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার তাদের জামিন বহাল রাখেন।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

পরে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, রাজধানীর বিভিন্ন থানায় করা সাতটি মামলায় ৬৫ জনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

গত ১৮ নভেম্বর হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ ৫ জানুয়ারি পর্যন্ত আসামিদের জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিলে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনটি খারিজ করে দিলেন।

গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন বিকালে ঢাকার বিভিন্ন স্থানে ১০টির বেশি গাড়িতে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয়। এসব মামলার আসামি বিএনপির কয়েকশ’ নেতাকর্মী।

এর মধ্যে সাতটি মামলায় অন্যদের সঙ্গে আসামি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে নির্বাচন করা ইশরাক হোসেন এবং ঢাকা-১৮ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এস এম জাহাঙ্গীর হোসেনকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়া...

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

শাড়িকাণ্ড ঘিরে আবারও আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। ৭৫ হাজার টাকা মূল্যের শাড়...

ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে একটি মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা