রাজনীতি

আর কোনো আপস নয়, ধরলেই ফাইনাল : পরশ

নিজস্ব প্রতিবেদক : চলমান পরিস্থিতি নিয়ে সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ‘আর কোনো আপস নয়, ধরলেই ফাইনাল। বাংলাদেশে একটা কুচক্রী মহল ফায়দা লোটার চেষ্টা করছে, সেটা আর হতে দেব না।’

মঙ্গলবার (০১ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে যুবলীগ চেয়ারম্যান এক মানববন্ধনে এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ এবং মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ৬৪টি সংগঠনের যৌথ কর্মসূচির অংশ হিসেবে আজ কেন্দ্রীয় যুবলীগের এই মানববন্ধন হয়।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ আরো বলেন, টাকার উৎস কী, কী তাদের অ্যাজেন্ডা—এসব ব্যাপারে প্রশাসন তদন্ত করবে। প্রশাসনের তদন্তের মাধ্যমে আসল ষড়যন্ত্রকারী ও তাদের মদদদাতাদের চিহ্নিত করতে হবে এবং এই দেশের মাটিতেই তাদের শাস্তি দিতে হবে। মৌলবাদী গোষ্ঠি যেন বারবার আমাদের স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনা-দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, তাদের সে সুযোগ আর দেওয়া হবেনা।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, প্রচার সম্পাদক জয়দেব নন্দীসহ সংগঠনের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতা-কর্মীরা।

সান নিউজ/পিডিকে/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা