রাজনীতি

গণতন্ত্রের সব সম্ভাবনাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে, গণতন্ত্রের সব সম্ভাবনাকে ধ্বংস করে ফেলেছে। কিন্তু এটা শেষ নয়। তাদের আজকে দেখা উচিত, তাদের আমেরিকার নির্বাচন থেকে শিক্ষা নেয়া উচিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা তুলে ধরে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “আজকে আমেরিকার নির্বাচনের যেরকম হয়েছে, যারা অথরিটি তারা সমস্ত চাপের মুখেও কিন্তু অবিচল থেকেছে। সেই অবিচল থেকে তারা আজকে জনগণের যে রায় সেটাকে আপহোল্ড করেছে- দ্যাট ইজ ডেমোক্রেসি, এটাই গণতন্ত্র। গণতান্ত্রিক প্রতিষ্ঠান যদি না থাকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “তাদের (সরকার) দেখা উচিত-সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন যে কীভাবে আমেরিকাতে জনগণ রুখে দাঁড়িয়েছে। আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন, আমেরিকার জনগণ অনেকে কাঁদছে যে, তারা একটা ভয়ঙ্কর অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছেন, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, সারা পৃথিবীর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এর একমাত্র কারণ কর্তৃত্ববাদীতার যে চাপ, যে অসহায়ত্ব সেখান থেকে তারা, গোটা পৃথিবীর মানুষ বেরিয়ে আসতে চায়।”

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে ঢাকা-১৮ আসনে ধানের শীষের উপ-নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আমান উল্লাহ আমান, সিরাজগঞ্জ-১ আসনের সমন্বয়কারী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা