রাজনীতি

সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই  আলালের

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এই সরকারকে বাধ্য করতে হবে গণতান্ত্রিক অধিকার ফেরত দেয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্পকে যদি সে দেশের জনগণ বিদায় করে দিতে পারে গণতান্ত্রিক রায়ের মাধ্যমে, বাংলাদেশের জনগণও পারবে অগণতান্ত্রিক এই সরকারকে বিদায় করতে। যুক্তরাষ্ট্রের এই নির্বাচন আমাদের জন্য একটি শিক্ষা। এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের অধিকার আদায় করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য- যা যা প্রয়োজন সবকিছু করার প্রস্তুতি আমাদের রয়েছে।

রোববার (৮নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও অভিযোগ করেন, সংবিধানবিহীন দেশ চালাচ্ছে এই সরকার এবং এই সংবিধানবিহীন দেশ চালানোর কারণেই যা খুশি তাই করার সাহস পাচ্ছে তারা।সংবিধানবিহীন দেশ চালাচ্ছে এই সরকার এবং এই সংবিধানবিহীন দেশ চালানোর কারণেই যা খুশি তাই করার সাহস তারা পাচ্ছেন। যে দেশে ছাপানো সংবিধান নেই, যে দেশ সংবিধান অনুযায়ী চলে না, যে দেশে দিনের ভোট রাতে হয়ে গিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়, সেই দেশে তো এমনটাই হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু মনে কষ্ট আছে, কষ্ট আছে এজন্য আমরা তো এক সময় গান গাইতাম- গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান...আগে কী সুন্দর দিন কাটাইতাম। এখন সেই সুন্দর দিনগুলো আর নেই। সেই সুন্দর দিনগুলো আওয়ামী লীগ হজম করে ফেলেছে। সেই সুন্দর দিনগুলো এখন শুধু তাদের জন্য, অন্যদের জন্য নয়।

আয়োজক সংগঠনের আহ্বায়ক সঞ্জয় গুপ্তের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বক্তব্য দেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা