বাইডেনকে বিএনপির অভিনন্দন
রাজনীতি

বাইডেনকে বিএনপির অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (০৮ নভেম্বর) এক অভিনন্দনবার্তায় বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিন্দন জানান।

মির্জা ফখরুল বলেন, বাইডেনের বিজয়ে বন্ধুপ্রতিম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে বাংলাদেশের মানুষও আনন্দিত।

মির্জা ফখরুল বলেন, আমি আশা করি বাইডেন মার্কিন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং একই সঙ্গে বিশ্বে শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় জোরালো অবদান রাখবেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আমলে দুই দেশের গভীরতম সম্পর্কের কথা উল্লেখ করে অভিনন্দনবার্তায় তিনি বলেন, জো বাইডেন সেই ধারাকে এগিয়ে নিয়ে যাবেন।

এ ছাড়া জো বাইডেনের সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বিএনপি মহাসচিব।

একই সঙ্গে মির্জা ফখরুল নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বিজয়ের অভিনন্দন জানিয়ে তার সর্বাঙ্গীন সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা