রাজনীতি

ক্ষমতা পাকাপোক্ত করতে আ.লীগ গণতন্ত্রকে চূর্ণবিচূর্ণ করেছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : দেশে তথাকথিত গণতন্ত্রের মোড়ক থাকলেও প্রকৃত গণতন্ত্রকে ধ্বংস করে ফেলা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করতে গণতন্ত্রকে চূর্ণবিচূর্ণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তরিকুল ইসলাম স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, কথায় কথায় ক্ষতাসীনরা বলেন- দেশে বিএনপি নেই, বিএনপির দলের অস্তিত্ব নেই, বিএনপির রাজনীতি বলতে কিছু নেই। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের মুখে কেন এত বেশি বিএনপির নাম বলতে হবে। তার মানে বিএনপি আছে, বিএনপিকে তারা ভয় পায়। তারা জানে এই অবৈধ সরকারকে হটিয়ে একমাত্র বিএনপিই পারে প্রকৃত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে। তারা বিএনপি নেত্রীকে ভয় পায়, এজন্য তাকে আটক করে রাখা হয়েছে। তারা ভয় পায় যদি খালেদা জিয়া উন্মুক্ত থাকেন তবে দেশে কঠোর আন্দোলন হবে, গণতন্ত্র ফিরে আসবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের মধ্যে সংকট চলছে, যে সংকট আওয়ামী লীগ সৃষ্টি করেছে। মানুষের ভোটাধিকার হরণ করলে সংকট তো আসবেই। আজ দ্রব্যমূল্য তিন-চার গুণ বৃদ্ধি পেয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করবেন আর কৃষকের জন্য কিছু করবেন না, এতে সংকট আসবেই।

তিনি বলেন, জিডিপির কথা বললে আওয়ামী লীগ সরকার রাগ করে। আমি সরকারকে বললো একজন প্রকৃত অর্থনীতিবিদের কাছে যান, যিনি আপনাদের উচ্ছিষ্ট খান না, তিনি বুঝিয়ে দেবেন জিডিপি কী, কাকে বলে। কথায় কথায় জিডিপির কথা বলেন, প্রকৃত জিডিপি জানতে কৃষকের কাছে যান, তাদের উন্নতি কতটা হয়েছে খোঁজ নেন। এখনও অনেক মানুষ দুই বেলার খাবার পায় না, তাদের কাছে জিডিপির কথা বলুন, জেনে আসুন।

বিএনপির স্থায়ী কিমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নেতা বরকতুল্লা বুলু, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা