রাজনীতি

আওয়ামী লীগ এখন জুয়াড়ি ও ধর্ষকদের দল : মান্না

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ এখন জুয়াড়ি ও ধর্ষণের দল। ক্যাসিনো সম্রাট ও পাপিয়াদের দল বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, গণতান্ত্রিক দলের তকমা হারিয়েছে আওয়ামী লীগ। এ বেহায়া স্বৈরাচার সরকারকে বিদায়ে গণঅভ্যুথানই একমাত্র পথ।

গণতন্ত্র ফোরামের উদ্যোগে বুধবার (৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদ ও জনজীবনের নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, এ সরকারকে কেউ অধিকারও দেয়নি। তারাই ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতে ভোটচুরি করে ক্ষমতায় এসেছে। সেই থেকে দেশে ডাকাতদের রাজত্ব চলছে।

মাহমুদুর রহমান মান্না বলেন, পাপ বাপকে ছাড়ে না। যারা জনগণের ভোট চুরি করে, আসুন শপথ নই, এ পাপিদের ছাড়বো না। তিনি বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার বললেন, বিরোধীদল যত নাড়াচাড়া করে, আমি তত মাটিতে বসে যাই। তিনি বিরোধী দল সম্পর্কে উপহাস করলেন।

তিনি বললেন, একশ্রেণি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন। প্রধানমন্ত্রী বললেন, তাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে টাকা দিয়ে কেনা যায়। টাকা দিয়ে যে দলের নেতাদের কেনা যায়, ওই দলের নেতারা কিভাবে দেশ চালাতে পারে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ওসি প্রদীপের বিচার কী হবে? সিনহাকে হত্যা করা হলো। নেভি অফিসারকে মারা হলো, কিন্তু নেভি অফিসার চাকরিতে থাকায় বাহিনী ছাড় দেয়নি, ব্যবস্থা নেওয়া হলো। কিন্তু ওসি প্রদীপ ১৬৪ ধারায় জবানবন্দি দিলো, তার বিচার কী হবে? এগুলো চাপা পড়ে গেলো। এরাই গুজব ছড়িয়ে অন্য ইস্যু সামনে নিয়ে আসে।

ফেয়ার ভোট হলে দেশের কোথাও নৌকা পাওয়া যাবে না। এ সরকার এতো বেশি খেয়েছে, এখন আরও ক্ষুধা লেগেছে। এজন্য বলছে, গুজব ছড়ানো হচ্ছে। কোথাও কথা বলতে দেয় না। ডিজিটাল সিকিউরিটি আইন করেছে। দেশে-বিদেশে কোথাও কথা বলা যায় না। তারা এতো ডিজিটাল করলো দেশ, কিন্তু স্কুলে অনলাইনে ক্লাস করাতে পারে না।

বিশ্ববিদ্যালয় পরিষদ সম্প্রতি বললো, অনলাইনে ভর্তি পরীক্ষাও নেওয়া সম্ভব নয়। করোনার পর পৃথিবীর সব দেশ প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠান খুললো, কিন্তু বাংলাদেশে খুলে না, তার উল্টো। হাটবাজার, গণপরিবহন সব জায়গায় কোথাও স্বাস্থ্যবিধি মানা হয় না, শুধু স্কুল খুললেই সমস্যা।

ডাকসুর সাবেক এ ভিপি বলেন, আমেরিকার সিনেটররা সম্প্রতি দেশটির কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে, বাংলাদেশের একটি বাহিনী আছে, তারা সেদেশের অজস্র মানুষকে গুম করেছে। হত্যা করেছে। তাদের যেন আমেরিকা ঢুকতে দেওয়া না হয়। এর চেয়ে অসম্মানের আর কী হতে পারে।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন-তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সদস্য রফিক শিকদার, রাজিয়া আলিম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ওলামা দলের সদস্য সচিব নজরুল ইসলাম ও তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য মিলন ইসলাম প্রমুখ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা