রাজনীতি

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক: রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার হার্টের সমস্যা ৩০ থেকে ৪৫ ভাগে উন্নীত হয়েছে। ব্লাড সুগার সামান্য নিয়ন্ত্রণহীন থাকলেও ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। সার্বিকভাবে তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল থেকে রিলিজ পান তিনি।

ল্যাবএইডের চিকিৎসক প্রফেসর ডা. লুৎফর রহমান জানান, রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যসেবা নিতে হবে। দেড় মাস পর আবারও তার এনজিওগ্রাম করতে হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিয়েছেন।

তিনি আরও বলেন, প্রফেসর ডা. সোহরাবুজ্জামান, ডা. লুৎফর রহমান, ডা. মাহবুবুর রহমান, ডা. আব্দুর জাহেদ, ডা. মাহাবুবুল ইসলাম, ডা. নিজাম উদ্দিন ও ডা. ফিরোজ আমিনের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড সোমবার (২৬ অক্টোবর) রিজভীর সর্বশেষ শারীরিক পরীক্ষা করেন। এ সময় তার ইকোকার্ডিওগ্রামও করা হয়।

রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সবাই তার জন্য দোয়া করেছেন।দেশ-বিদেশের যেসব নেতাকর্মী তার সার্বিক খোঁজ-খবর নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রিজভী।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের এক মানববন্ধন কর্মসূচি শেষে নিজের গাড়িতে ওঠার পর রিজভী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপর তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার এনজিওগ্রাম করা হলে হার্টে ব্লক ধরা পড়ে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা