ছবি: সান নিউজ
রাজনীতি

কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রথম মনোনয়ন দাখিল করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। পরে একে একে মনোনয়নপত্র জমা দেন— কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল গফুর, একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি, একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফজাল হুসাইন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল হুসাইনসহ বিভিন্ন দলের অন্যান্য প্রার্থীরা।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা