ছবি: সংগৃহীত
রাজনীতি

ময়মনসিংহ-১১ আসনে জোট প্রার্থী ডা. জাহেদুল ইসলাম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ডা. জাহেদুল ইসলাম। দলীয় সিদ্ধান্ত ও জোটের সমন্বয়ের আলোকে তাকে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

ডা. জাহেদুল ইসলাম বলেন, শাপলা কলি প্রতীকে এনসিপিকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া তার জন্য গর্ব ও সম্মানের। তিনি জানান, তার জন্মস্থান ময়মনসিংহ-১১ হওয়ায় এই এলাকার মানুষের সুখ-দুঃখ, সামাজিক বাস্তবতা ও দীর্ঘদিনের সমস্যার সঙ্গে তিনি নিবিড়ভাবে যুক্ত।

ডা. জাহেদুল ইসলামের শৈশব ও কৈশোর কেটেছে ঢাকা-৪ এলাকায়। সেখান থেকেই এনসিপি তাকে প্রথম সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। ঢাকা-৪ এলাকার মানুষের ভালোবাসা, আস্থা ও নিরন্তর সমর্থনই তার রাজনৈতিক পথচলার ভিত্তি গড়ে দিয়েছে। ওই এলাকার মানুষের পাশে থেকেই তিনি রাজনীতির প্রকৃত অর্থ বুঝেছেন এবং মানুষের স্বপ্নকে নিজের স্বপ্ন হিসেবে ধারণ করতে শিখেছেন বলে তিনি মন্তব্য করেন।

তরুণ নেতৃত্বের এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে তরুণদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নের সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে বলেন, দেশের প্রতিটি প্রান্তের তরুণদের কণ্ঠস্বর ও সম্ভাবনাকে প্রতিনিধিত্ব করার আকাঙ্ক্ষা থেকেই তার রাজনৈতিক যাত্রার সূচনা। ইনশাআল্লাহ, সেই প্রতিনিধিত্বের পথচলা শুরু হচ্ছে ময়মনসিংহ-১১ থেকে। তবে তার লক্ষ্য শুধু একটি আসনের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি সারাদেশের তরুণদের নিয়ে, তরুণদের জন্য কাজ করতে চান এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে চান।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর ময়মনসিংহ-১১ ভালুকা এলাকায় আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ হয়েছে, যা তাকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে গেছে। এই এলাকার মানুষের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি।

দল তার ওপর যে আস্থা রেখেছে, ইনশাআল্লাহ তিনি তার যথার্থ প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে তিনি এই পথচলায় সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ডা. জাহেদুল ইসলাম বর্তমানে জাতীয় যুবশক্তির সদস্য সচিব, জাতীয় যুবশক্তি নির্বাহী কমিটির সদস্য, জাতীয় নাগরিক পার্টির সদস্য এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা